১২:২৭ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, অখিল চন্দ্র বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এড. আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও বর্ধিত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।