বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৭ ফেব্রুয়ারী ২০ ২১
৯:৪৬ অপরাহ্ণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হালদারপাড়ায় এমদাদ চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

নগরীর ৮নং ওয়ার্ডের হালদারপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদীর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, পল্লী উন্নয়ন সম্পাদক আবদুল জব্বার তুতু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তার ও সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, মহানগর ছাত্রদলের শিক্ষা পাঠ্যক্রম সম্পাদক আমির গাজী প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ