৮:২৫ অপরাহ্ণ
তিতাসে পথচারীদের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর-এর নির্দেশে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা পরিষদের সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
শনিবার (২৭ এপ্রিল) কুমিল্লা তিতাস উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও চালকদের মধ্যে এসব বিতরণ করা হয়। এই উদ্যোগটি গত ২৬ এপ্রিল থেকে নেওয়া হয়।
গতকাল ও আজকের আয়োজনে দেড় হাজার করে প্রায় ৩ হাজার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম তিব্র গরম পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এর এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন মনির হোসেন,মো.রিয়াদ খান,বোরহান উদ্দিন,জহিরুল ইসলামসহ আরও অনেক।