রবিবার, মে ৩, ২০ ২৬
স্টাফ রিপোর্ট:
২৪ সেপ্টেম্বর ২০ ২২
৮:৪৯ অপরাহ্ণ

সিলেট জেলা পরিষদ নির্বাচন
প্রতিশ্রুতিশীল জনসেবা করতে চান রুবা

আসন্ন ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচন। সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর, দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ড।

গতবারের ন্যায় এবারও ১নং ওয়ার্ডে জনগনের জন্য জনকল্যাণমুখী কাজ করে প্রতিশ্রুতিশীল জনসেবা করতে চান সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী সিলেটের বিশিষ্ট রাজনীবিদ, সমাজসেবক ও নারীনেত্রী, আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।

সম্প্রতি মনোনয়ন দাখিল কালে এসব কথা বলেন তিনি। রুবা জানান,বিগতদিনে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সহিত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সুন্দর আগামির প্রত্যাশায় জনপ্রতিনিধিদের সমর্থনে ও সহযোগিতার আবার প্রার্থী হয়েছেন। তিনি জানান, তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে ফলে, 'নির্বাচন করছেন জনগণের সেবা করার জন্য। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার জন্য। জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুপূর্ন নির্বাচন। এখানে জনপ্রতিনিধিরা ভোট প্রয়োগ করে থাকেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এনে আমি মানুষের চিকিৎসার খরচ দেয়ার চেষ্টা করি। তা একজন সাধারন নারী সদস্য হয়ে সহজ কথা নয়। শুধু তাই নয় সিলেট জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডে যা উন্নয়ন হবে এবার ভোটারদের সমন্বয়ে হবে এবং হয়েছেও বঠে। আমি দলমত নির্বিশেষ মানুষের কল্যানে কাজ করতে চাই।

রুবা জানান,তার বাবা দেওয়ান ফরিদ গাজী ছিলেন,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু ঘনিষ্ট সহচর। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আমৃত্যু তিনি সিলেটের মাটি ও মানুষের কল্যানে কাজ করে গেছেন। তিনি তার বাবার পথ অনুসরণ করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।

রুবা বলেন, আমি রাজনীতি পরিবারের সন্তান, নির্বাচনে অর্থ ও আদিপত্য নয়,ভোটার ভাই বোনদের সহযোগিতা সমর্থন ও সেবা দিয়ে জয় করতে চাই সবার হৃদয়। এদিকে ভোটাররা জানান, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা পারিবারিক ভাবে একটি ঐতিহ্যবাহী পরিবার। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করায় বৃহত্তর সিলেটে রয়েছে তার সুখ্যাতি।

তাকে ১নং ওয়ার্ডের পুনরায় সদস্য পদে নির্বাচিত করে বিজয় নিশ্চিত করতে চান তারা । জানাযায়,নির্বাচনের তফসিল অনুযায়ী- ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আপিল আবেদন করা যাবে। আর আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

উল্লেখ্য - সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ