৯:২২ অপরাহ্ণ
তিতাসে সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুরু করে উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘন্টাব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ , জুয়া ও মাদক বিরোধী প্রচার কর্মসূচী পালন করা হয়।
সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সার্বিক তত্ত্বাবধানে আবদুল হালিম মাসুম।বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু, সাংবাদিক শরিফ আহমেদ সুমন,রমিজ উদ্দিন,সোশ্যাল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন (এসফা ) প্রতিষ্ঠাতা, মো.নাজিরুল ইসলাম মামুন, সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তারুণ্যের আলোর সংগঠনের প্রতিষ্ঠাতা বসির আহমেদ, আপনজনের সাধারণ সম্পাদক নাহিদসহ অন্যরা।বক্তারা বলেন,সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও মাদককারবারিদের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে।
সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। দ্রুত সন্ত্রাস, চাঁদাবাজ ,জুয়া ও মাদককারবারি বন্ধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন,তিতাসের জমিনে আর কোন যায়গায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাদাবাজী করতে দেয়া হবেনা। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এসকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী শিক্ষক,বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।