৫:১১ অপরাহ্ণ
সিলেটস্থ দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের কমিটি গঠন
সিলেটে বসবাসকারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামে’র ২০২১-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত সংগঠনের সভায় উপদেষ্টামন্ডলীদের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন গঠন করে বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাকর ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।
সভায় উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যের মৃত্যুতে নতুন করে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে সি.ও অফিসার (অব:) রফিক উদ্দিনকে।
সভায় উপদেষ্টা পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এডভোকেট আকমল, এডভোকেট তমাল, বর্তমান সভাপতি আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক আইনুল হক সহ সাবেক ও বর্তমান সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।