৩:৪০ পূর্বাহ্ণ
জনসমাগম এড়িয়ে জনসেবা, কোভিডে ব্যতিক্রম শাহ ফাউন্ডেশন
কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন এবং জনসমাগমে রোগের বিস্তার যাতে না হয়, তা মাথায় রেখে জনসমাগম এড়িয়ে ৪ টি প্রতিষ্ঠানের কোমলমতি শিশু, এতিম বাচ্চা, মাদ্রাসা ছাত্র এবং শ্রমজীবী মানুষের মাঝে তাদের প্রতিনিধি মারফত সহায়তা সামগ্রী পৌছে দেয়ার মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিলো শাহ ফাউন্ডেশন। ফ্রি কমিউনিটি স্কুল "আলোকিত পাঠশালা", ফোরকানিয়া কওমিয়া এতিমখানা, হযরত শাহ ওলিউল্লা (রঃ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং কিছু শ্রমজীবী মানুষসহ দুই শতাধিক মানুষ এই ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে গ্রহণ করেন৷
তবে করোনাকাল বিবেচনায় কেউ সশরীরে হাজির হননি, প্রতিনিধিদের মাধ্যমে যার যার উপহার পেয়েছেন৷ এ প্রসঙ্গে শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে সাধ্যের মধ্যে যখন যা সম্ভব তা করার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে শাহ ফাউন্ডেশন। রমজান মাসের এ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ, করোনার কারনে বিতরণ পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
ভবিষ্যতেও শাহ ফাউন্ডেশনের সমাজ সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী। উক্ত কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যুক্তরাজ্যস্থ টেইকওয়ে কে এন্ড জে স্পাইস হাউজ, শাহ ইংলিশ জোনের সিইও হাফিজ শাহ শাহীনুর আলী, গার্ডেন টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির পক্ষে হুসাইন আহমদ, ব্রাদার্স মেগা শপ এবং স্বত্ত্বাধিকারী শুহেদ আহমদ, সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট জুবায়ের আহমদ, আলোকিত পাঠশালার পরিচালক নিশাত শাহরিয়ার, রয়েল ডাইনস রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী নাফিস শামস তিয়াস, জাহেদ ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী জাহেদ আহমদ, ফিউচার এক্সিস লি. এর সিইও জামিল আহমদ, কেয়ার ইনফরমেশন কন্সালটেন্ট এর চীফ এডভাইজার বরকত বি এন ইলিয়াস, রিসেপশনিস্ট নাজমুল ইসলাম, আহাদ আহমদ, তরুণ সমাজসেবী ও ট্রাভেল ট্যুর অপারেটর আশরাফুল হক রনি (রনি তালুকদার), ইমরান আহমদ, জিয়া উদ্দিন, শামীম উদ্দিন, জসিম মিয়া, হিরন আমহদসহ প্রমুখ।