বিজ্ঞপ্তি
১:২২ পূর্বাহ্ণ
সারাদেশে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে ২২টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হয়েছে: ডা. হাসান শাহরিয়ার
বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিলের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেছেন, গর্ভবতী মা ও শিশু-কিশোরদের পাশাপাশি সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শহর কেন্দ্রিক বস্তি এলাকার ন্যায় অপরাপর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা এখনও অনেক কম। তাই সরকার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পুষ্টি বিষয়ক কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে ২২টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে এ সম্পর্কিত ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট সিভিল সার্জন অফিসে ‘জেলা পুষ্টি পরিকল্পনা অনলাইনে অন্তর্ভুক্তকরণ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান ও সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত ও মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল শুভ রায়।
প্রধান অতিথি আরও বলেন, পুষ্টি বিষয়ক কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমেই অভীষ্ট লক্ষে পোঁছানো সম্ভব হবে।
সভায় পুষ্টি পরিকল্পনা অনলাইনে অন্তর্ভুক্ত করার পদ্ধতি সম্পর্কে দুটি উপস্থাপনা তুলে ধরেন বিএনসিসির সহকারী পরিচালক ডা. নাজিয়া আন্দালিব ও উপ পরিচালক ডা. আকতার ইমাম। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলা পর্যায়ের অন্যান্য বিভাগীয় কর্মকর্তারাও কর্মশালায় যোগ দেন। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা…
প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক ও সৎ…
স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান…
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি…
কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ…
সিলেট মহানগর বিএনপির মৎস্য অবমুক্তকরণ
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায়…
চোখের আলো ফেরাতে সোনাসারে মানবতার হাত বাড়িয়ে দিলেন…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা গোলাপগঞ্জে,…
জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর,…
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম বাংলাদেশ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ