৩:৪২ পূর্বাহ্ণ
আতিকুর রহমান আতিক পুনরায় জাপার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত
ঢাকাস্থ সিলেট জেলা সমিতির মহাসচিব, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী, ক্রীড়াসংগঠক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক পুনরায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯ এপ্রিল মংগলবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী মোহাম্মদ আতিকুর রহমান আতিক-কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে পুনঃ নিয়োগ করেছেন। আতিক ২০০৬ সাল থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন।
তিনি বিভিন্ন সেবামূলক সংগঠনের মাধ্যমে সিলেটবাসীর ন্যায্য দাবি দাওয়া আদায়ে সোচ্চার ভুমিকা পালনের পাশাপাশি সিলেট ৩ আসনের মানুষের অধিকার আদায়ের দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি তার আগামীর সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।