৫:৫৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) শাহ আরফিন বাজারে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফয়জুর রহমানকে সভাপতি ও আব্দুল ছামাদকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন সহসাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার দাশ।
এর আগে ১ম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুগ্ম আহবায়ক আব্দুর রহমান আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,সদস্য জাফর দেওয়ান,জুয়েল আহমদ, জামাল আহমদ জামাল, আব্দুল আউয়াল, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রশীদ, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, আতিকুর রহমান উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।