বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৪ জানুয়ারী ২০ ২৫
৬:৩৭ অপরাহ্ণ

তিতাসে বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত শুক্রবার বিকেলে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের ৭ নং তুলাকান্দি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.জহিরুল ইসলাম জহির বিএসসি'র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.রাসেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, সদস্য আবদুল বাতেন সরকার,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম-আহবায়ক মো.হালিম মেম্বার, সদস্য মফিজুল ইসলাম মেম্বার,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.ফরিদ সরকার মেম্বার, প্রবীন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম- আহবায়ক মো.হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক সোলেমান খান সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন সরকার খসরু, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো.শাহেনুর আলম, ইউনিয়ন যুব দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলনেতা এনামুল হক ডালিম, আবু তাহের, শ্রমিক দল নেতা মো.মহিউদ্দিন, সাবেক ছাত্র দলের সভাপতি মো.রৌশন আলী মাষ্টার প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ