শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ ডিসেম্বর ২০ ২০
১১:৪৬ অপরাহ্ণ

তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে ক্ষুদ্র ব্যক্তির্স্বাথ পরিহার করতে হবে: কামরুল হুদা জায়গীরদার
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, তৃনমূল নেতাকর্মীরাই হচ্ছে বিএনপির প্রাণ। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃনমূল বিএনপি পূনর্গঠন করে দেশব্যাপী দল পূণর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং পর্যায়ক্রমে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপি গঠনের কাজ পুরোদমে চলছে। ইতোমধ্যে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়নের আওতাধীন অধিকাংশ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিট কমিটি গঠন করা হবে। প্রতিটি ক্ষেত্রে সকলের সম্মিলিত মতামতকে প্রাধান্য দিয়েই ইউনিট কমিটি গঠন করা হয়েছে। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে এবং দলের এই দুর্দিনে ব্যক্তিস্বার্থ পরিহার করে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে শহীদ জিয়ার সৈনিকদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনে ধ্বংসপ্রায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে।

তিনি শনিবার সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজেত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক উপজেলা সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও শামীম  আহমদ। উপজেলার জালালপুর এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের আহ্বায়ক বৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য তাজরুল ইসলাম তাজুল, আব্দুস শহীদ পংকী, হাজী মো. নামর আলী, বজলুর রহমান ফয়েজ, মোঃ আব্দুল লতিফ খান, মোঃ জাকারিয়া খান, জিল্লুর রহমান শোয়েব, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, আশরাফুল আলম বাহার, মইনুল ইসলাম মঞ্জুর, মনিরুল ইসলাম তুরন, শামীম সিদ্দিকী, হাজী মোঃ আসাদ, মোজাম্মেল হোসেন পিরু, শাহেদ খান স্বপন, আব্দুল মালেক মল্লিক, মো. ফজলে রাব্বি আহসান, শাহ আব্দুল মুকিত, বরইকান্দি ইউনিয়ন আহ্বায়ক ডা: এনামুল হক, মোগলাবাজার ইউনিয়নের আহ্বায়ক হাজী মো: নামর আলী, সিলাম ইউনিয়নের আহ্বায়ক মোঃ নজমুল ইসলাম, লালাবাজার ইউনিয়নের আহ্বায়ক মোঃ জাহির আলী, জালালপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাই মাসুক, তেতলী ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক মোহাম্মদ ইকবাল, কুচাই ইউনিয়ন আহ্বায়কের প্রতিনিধি হিসেবে বজলুর রহমান ফয়েজ, মোল্লারগাও ইউনিয়নের আহ্বায়কের প্রতিনিধি হিসেবে আব্দুল লতিফ খান, দাউদপুর ইউনিয়নের আহ্বায়কের প্রতিনিধি হিসেবে শামসুর রহমান শামীম, কামালবাজার ইউনিয়নের আহ্বায়কের প্রতিনিধি হিসেবে এনামুল হক মাক্কু।

সভায় সদ্য প্রয়াত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রবীণ নেতা মাহমুদ আলী সাধু’র মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা করা হয়। এছাড়াও সভায় উপজেলার প্রয়াত সকল নেতাকর্মীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের মাগফেরাত কামনা করা হয়। 

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। কয়েকটি ওয়ার্ড ছাড়া উপজেলার সকল ইউনিয়নের প্রায় সবকটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে। তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় দক্ষিণ সুরমা উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিবৃন্দ। সভায় দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন কাউন্সিল আহ্বানের জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ