বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
শরীফ আহমদ, দক্ষিণ সুরমা::
২১ জানুয়ারী ২০ ২৬
৭:৪২ অপরাহ্ণ

তারেক রহমানকে বরণ করতে দক্ষিণ সুরমায় শ্বশুড় বাড়িতে প্রস্তুতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে বরণ করতে গোটা সিলেট সহ দক্ষিণ সুরমায় উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন মোড়ে মোড়ে লাগানো হয়েছে ব্যানার আর ফ্যাস্টুন।

বিশেষ করে পীর হবিবুর রহমান চত্বর, হুমায়ুন রশীদ চত্বর, চন্ডিপুল চত্বর, পুরান পুলের মুখ, মার্কজ পয়েন্ট, খোজারখলা পয়েন্ট, বাবনা পয়েন্ট, তেলিবাজার পয়েন্টে তারেক রহমানে আগমন উপলক্ষে নগরীর ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকমর্ীরা ১৯ জানুয়ারি থেকে ৩ দিন যাবৎ ব্যাপক প্রচার মিছিল চালিয়ে যাচ্ছে।

একদিকে যেমন তিনি দলীয় চেয়ারম্যান, বিবাহ সূত্রে সিলেটের মেয়ের জামাই তারেক রহমান। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাহিমপুরস্থ খান বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমর্ীরা প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দামান-কে বরণ করতে বিরাহিমপুর এলাকাবাসীর পক্ষ থেকে গেইট নির্মাণ, ব্যানার আর ফ্যাস্টুন সয়লাব হয়ে গেছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা বাড়িকে সুসজ্জিত করা হয়েছে।

দীর্ঘ ২১ বছর পর ২২ জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ সুরমা বিরাহিমপুরস্থ শ্বশুড়বাড়ি আগমন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শিন্নির আয়োজন করা হয়েছে। জানা যায়, বুধবার রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পেঁৗছাবেন।

গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়ি যাবেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন জানান, তারেক রহমান-কে বরণ করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমর্ীরা উজ্জীবিত হয়ে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানরে শ্বশুর বাড়ি গমন উপক্ষে নিরাপত্তা ব্যবস্থামূলক প্রস্তুতি নিয়ে আগেই রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্বশুর বাড়ি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। উল্লেখ্য, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে তারেক জিয়া তার শ্বশুর বাড়িতে যায় ২য় বারের মতো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ