মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ অক্টোবর ২০ ২০
৩:৩৪ অপরাহ্ণ

রায়হান হত্যাকারীদের শাস্তির দাবিতে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন'র মানববন্ধন

সিলেটের রায়হানকে অমানবিক নির্যাতন করে হত্যাসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (মানবাধিকার লঙ্গঘন প্রতিরোধে আপোষহীন আন্তার্জাতিক মানবাধিকার সংস্থা) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ২৩ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩টা সময় নগরীর কুমাগাঁওস্থ বাসট্রামিনার এলাকায় মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি লোকমান মির্জা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী পরিচালনায়,

মানববন্ধনে  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মানববন্ধন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মো: জিল্লুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও যুবলীগ নেতা মনোজ কপালি মিন্টু, সিলেট জেলা সন্তান কমান্ডের প্রতিনিধি নুর আহমদ কামাল, মাওলানা শিরাজুল ইসলাম সুরুকী। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি  প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ, আলেয়া ইকবাল চৌধুরী, এম জাহিদ আহমদ রেজা, নজরুল ইসলাম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শাওন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনুর রহমান নয়ন, সহ  সাংগঠনিক সম্পাদক ইয়ামিন তালুকদার, প্রচার সম্পাদক মোসাহিদ মির্জা, সহ  প্রচার সম্পাদক শেখ মোঃ তানিম, দপ্তর সম্পাদক মুন্না কাওসার সুমন, ত্রান ও দুর্যোগ বিঃ সম্পাদক বাবুল মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন রশিদ পায়েল, আইন বিষয়ক সম্পাদক মোঃ সামসুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন খান, কোষাধক্ষ ফয়সাল আহমেদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলার আহবায়ক তাইস্তা তারুকদার, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, মামুন আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুল আজিজ, সৈকত মিয়া, বাবুল মিয়া, আব্দুল আহাদ, জব্বার, পাপলু আহমেদ, তারেক আহমেদ, সুমন তালুকদার, আব্দুল মতিন, শোয়েব আহমেদ প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ