বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জানুয়ারী ২০ ২১
৯:১৬ অপরাহ্ণ

মোহনগঞ্জের মেয়র লতিফুর রহমান রতনকে আ’লীগ নেতা সুয়েবের অভিনন্দন

ব্রহ্মপুত্র-সোমেশ্বরী-কংস নদের অববাহিকায় মোহনগঞ্জে ভোট যুদ্ধে নৌকার জয় অর্জিত হওয়ায় শহরে আনন্দের তুফান উঠেছে। জয় বাংলা শ্লোগান ও মিছলে মুখরিত এবং মিষ্টি বিতরণ ও একে অন্যকে মিষ্টি খাইয়ে উচ্ছাসের নগরীতে পরিণত হয়ে শান্তি, সস্তি ও খুশিতে মাতোয়ারা নগরের প্রতিটি বাসিন্দা।

মাননীয় প্রধানমনন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত, সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশের অগ্রযাত্রার ‘সারথী’ সাজ্জাদুল হাসানের বিশ্বাসী সহযোদ্ধা হিসেবে জননেতা লতিফুর রহমান রতন নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে চতুর্থ বারের মত মেয়র পদে জয় লাভ করায় তাঁকে সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব শুভ্র ও পুষ্পিত অভিনন্দন-শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় প্রভাষক সুয়েব বলেন, লতিফুর রহমান রতন শিক্ষা পরিবারের সন্তান। যখন শিক্ষকতা দিয়ে পেশা শুরু করেন তখন তিনি একজন আদর্শ শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে সুনাম অর্জন করেন। যখন তিনি আইন পেশা শুরু করেন তখন দেশ সেরা বিজ্ঞ আইনবিদ হিসেবে যশ ও সুখ্যাতি অর্জন করেন, যার তুলনা তিনি নিজেই। বর্তমানে রাজনীতির রাজপুত্র হিসেবে সত্যিকারের রাজনীতিবিদ হয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন।

আমাদের সবার প্রিয় আপনজন ও গণমানুষের নেতা লতিফুর রহমান রতন। আমি নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারী ২০২১ইং তারিখের শুক্রবার জনতার মেয়র লতিফুর রহমান রতনের সাথে তাঁর মহল্লার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করি। দেখলাম মহল্লাবাসীর কতো আপনজন-প্রিয়ভাজন হিসেবে পরিচিত আমাদের "রতন" ভাই। মানুষের ভালবাসা অর্জন করে উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে এবং শেখ হাসিনার সরকারকে টেকসই, মজবুত ও শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মানবতার সেবক হয়ে সারাজীবন কাজ করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থ ও গণমাধ্যম-কলম যোদ্ধাগণকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানান। অভিনন্দনবার্তায় সুয়েবুর রহমান আরো বলেন প্রধানমন্ত্রী ধরণিকন্যা শেখ হাসিনা সৃজনশীল বাংলাদেশের রূপকার স্বপ্নদর্শী নেতা, যিনি এ দেশকে অনেক উপরে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর স্বপ্ন বুননে বঙ্গবন্ধুর ও জনতার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিশাল ভোটে জয়যুক্ত করায় পৌরসভার সকল ভোটার, জনসাধারণ, নেতা-কর্মী ও দেশ-বিদেশের সুহৃদগণের ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দীর্ঘ জীবন বেঁচে থেকে সুস্থতার সাথে দেশের মাটি ও মানুষের কাজ করার জন্য আল্লাহ তায়ালার নিকট সকলের দোয়া চেয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ