১:১৮ পূর্বাহ্ণ
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রদল নেতা শহীদ সোহেল এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমেদ সোহেল এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন,কবর জিয়ারত,স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বাদ যোহর বালাগঞ্জের নলজুড় মরহুমের নিজ বাড়িতে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
"শহীদ সায়েম আহমেদ সোহেল সৃতি পরিষদ পশ্চিম গৌরীপুর ইউপি'র আহবায়ক মোঃ সুহেল মিয়ার সভাপতিত্বে ও সচিব শাহরিয়ার আহমেদ খালেদ এর পরিচালনায় স্বরণ সভা ও দোয়া মাহফিলে শহীদ সোহেল এর সৃতিচারণে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার,সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, শেখ মকবুল হোসেন, শেখ আলাউদ্দিন রিপন, শেখ জামাল আহমেদ খলকু,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরম আলী, দেওয়ান, বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শেখ বকুল আহমেদ।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমেদ, হাফিজ আহমেদ, বিএনপি নেতা মাও শরীফ, ডাঃ আহমেদ আলী, আব্দুল ওয়াদুদ, মজনু মিয়া, ফয়ছল আহমেদ, নাজমুল ইসলাম, আরশ আলী, ফখরুল ইসলাম, আজাদ মিয়া, বাবুল মিয়া, এলেমান আহমেদ, ছমরু মিয়া, বকুল আহমেদ।
বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুর রহমান জাকির, আলি হুসেন খালেদ, শাহিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তোফায়েল আহমেদ, মুজাহিদ হোসেন শহীদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সাহেদ আহমেদ দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি যুবদল নেতা বেলাল আহমেদ, মসবুক আহমেদ, জাহেদ আহমেদ (মেম্বার) শাহনেওয়াজ রাজিব, মুতলিব মিয়া, রহমান সুফিয়ান।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নোমান আহমেদ লস্কর, ময়নুল ইসলাম, ফুজায়েল খান সাজু, কলেজ ছাত্রদলের সচিব জুনেদ আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ, ছাত্রদল নেতা-বদরুল আলম, দেলোয়ার হোসেন মুকিত, মুজাহিদ আলী, শেখ রুহেল আলম, মুহিত আলী মেরাজ, ছায়েদ আহমেদ, রাফি আহমেদ, ফখরুল ইসলাম, শেখ রুমেল আলম, জাসিম আহমেদ, শাওয়ম আহমেদ, তারেক আহমেদ, সামসুল ইসলাম, হোসেন আহমেদ, মোহন, সাফওয়ান, মিলু, রেজাউল, সুরমান আহমেদ, তারেক আহমেদ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে শহীদ সোহেল এর মাগফিরাত দেশনেত্রীর রোগমুক্তি ও এম ইলিয়াস আলির সন্ধানে বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণ করা হয়। উল্লেখ্য,২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ঘাতকদের বুলেটে নির্মমভাবে নিহত হন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেল।