শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ নভেম্বর ২০ ২০
৯:০ ৭ অপরাহ্ণ

চুনারুঘাটে দেওরগাছ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট:: জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে দেওরগাছ আমতলি আদর্শ বাজারে ইউনিয়ন কৃষকলীগের এ সম্মেলন শুরু হয়।

সমাবেশ মঞ্চের পাশে শান্তির পতীক পায়রা উড়িয়ে ও জাতীয় এবং কৃষকলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শুরুতেই পবিত্র কোরআর তিলাওয়াত ও গিতা পাঠ করা হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর রেজা। এর পূর্বে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা সমাবেশস্থলে পৌছলে শুভেচ্ছা স্বাগতম- “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে স্বাগত জানান উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্য্যায়ের কৃষকলীগের নেতা-কর্মীরা।

এ সম্মেলনকে কেন্দ্র করে চুনারুঘাটসহ ৩নং দেওরগাছ ইউনিয়ন জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছিলো উৎসবের আমেজ। সমাবেশস্থল ছিল বর্ণিল সাজে সাজানো। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছিলো সেখানে। সম্মেলন উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল সহকারে জড়ো হন সমাবেশস্থলে।

ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জহির উদ্দিন লিমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সহ-সভাপতি এডভোকেট নূরুল ইসলাম তালুকদার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ ও এস এম মাহফুজ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামাল হোসেন ও কাউসার আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান মুজিব ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মহম আলী, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদ রুমন ফরাজী, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ রমজানুর রহমান শামিম ও সাধারণ সম্পাদক মোঃ রহমত তালুকদার প্রমূখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এড. শামীমা শাহরিয়ার এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ, কৃষকদের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যেই কৃষকলীগ কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বপ্ন পূরণের লক্ষেই এ সংগঠন গড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। সেই পথেই হাঁটছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বাংলার কৃষকদের মুখে সোনালী হাসি ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কৃষকলীগকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। কৃষকলীগ‘কে চাঙা করলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।’ দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় কৃষকলীগের নেতা-কর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে হবে। সামনের সকল নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামীলীগের ভ্যান গার্ড হিসাবে কৃষকলীগের নেতা-কর্মীদেরকে ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে সকল কর্মসূচি পালনে কৃষকলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে অনেক কৃষকদের শ্রমিক সংকট দেখা দিলে, সে সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের নেতা-কর্মীরা কৃষকদের পাশে দাড়িয়ে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার চেষ্টা করেছেন এবং সে কার্যক্রমে প্রায় সফলও হয়েছেন।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতা-কর্মীদের সামনে, কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগ ৩নং দেওরগাছ ইউনিয়ন কমিটিতে মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও মোঃ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এবং অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষক নেতা কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি'র নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা'র শুভেচ্ছা উপহার হিসাবে ২‘কেজি করে ধানের বীজ ৫০’জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ