৬:৩০ অপরাহ্ণ
ডিএমআর সুপার গ্রুপ ইউটিউব চ্যানেলের পুরস্কার বিতরণ
ডিএমআর সুপার গ্রুপের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। নগরীর দলদলী চা-বাগানস্থ এ পুরস্কার বিতরণ করা হয়।
ডিএমআর সুপার গ্রুপের ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা জাহিদ আহমদ রুবেলের সভাপতিত্বে ও রুবেল রাজের উপস্থাপনায় পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলদলী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, নুকুল দেব, ইমন আহমদ, ইয়ামিন হোসেন ইমু, মামুন আহমদ, পারভেজ আহমদ। ডিএমআর সুপার গ্রুপের ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, নাঈম খান, জিহাদ খান, মুন্না আহমেদ, শুক্কুর মিয়া, ফরহাদ চৌধুরী, ফরহাদ আহমেদ, জয় কুষ্ণ দাস সজল, আতিকা আক্তার, দিপা রানী দাস, যমুনা, রহমত উল্লাহ সজিব, আজিম, রহিম, নজরুল, জসিম, কৃতিশ তালুকদার প্রমুখ।