বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
৩ ফেব্রুয়ারী ২০ ২১
১১:২৫ অপরাহ্ণ

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে পেলেন আফজল হোসেন

সিলেট জেলা ছাত্রদলের ৩২১ বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পূর্ণাঙ্গ কমিটির ক্রমিক নং (৪৩) যুগ্ম সম্পাদকের দায়িত্বে পেয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষিপাশা ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফজল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে সিলেট বিভাগের দায়িত্বে প্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটির ক্রমিক নং ৪৩ নাম্বারে যুগ্ম সম্পাদক হিসেবে যে আফজল হোসেনের নাম দেওয়া হয়ে তিনি হচ্ছে গোলাপগঞ্জে আফজল হোসেন। সেই মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।

এই বিষয়টি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। প্রকৃত পক্ষে পূর্ণাঙ্গ কমিটির ক্রমিক নং (৪৩) যুগ্ম সম্পাদকের দায়িত্বে দেওয়া হয়েছে গোলাপগঞ্জে আফজল হোসেনকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ