মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ নভেম্বর ২০ ২১
১২:১০ পূর্বাহ্ণ

সিলেটে এডাবের প্রকল্প প্রস্তাবনা লিখার উপর প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভল্পমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব সিলেট জেলা শাখার আয়োজনে সিলেটস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ কক্ষে তিনদিনব্যাপী প্রকল্প প্রস্তাবনা লিখার উপর প্রশিক্ষণ মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

এডাব সিলেট জেলা শাখার সভাপতি এটি এম বদরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোবধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, নিবাস রঞ্জন দাস। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্য কাজী মো: আবুল কালাম আজাদ ও এডাব কর্মসুচী পরিচালক কাউসার আলম-কনক। প্রশিক্ষনে প্রধান অতিথি বলেন, আমাদের কাউকে পিছনে ফেলে রাখা যাবেনা।

এসডিজি বাস্তবায়নে প্রচুর কাজ করতে হবে সকলকে। তিনি আরো বলেন, প্রশিক্ষনের কোন বিকল্প নেই। তিনি এডাব এর এ ধরনের আয়েজনকে সাধুবাদ জানান। সিলেট বিভাগের ৪ জেলা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা থেকে আগত মোট ৩০ অংশহগ্রহণকারীকে প্রশিক্ষনে প্রকল্প লিখার উপর একাধিক গ্রুপওয়ার্ক করা হয় ও হাতেকলমে শেখানো হয়। এবং প্রশিক্ষনের সমাপনী দিনে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ড: এসসি রায় মধু ও সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মো: বাবুল আখতার, বিভাগীয় সমন্বয়কারী, এডাব, সিলেট বিভাগ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ