৫:৩২ পূর্বাহ্ণ
হোমনায় সংসদ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে মিথ্যা গুজব ছড়ানোর প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।৪ মে মঙ্গবার দুপুরে হোমনা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের সমনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোমনা থানা সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ ঘটনার জড়িত মূল হোতাসহ কটুক্তকারী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.ফয়সালা সরকার।এ সময় উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ, তোফায়েল হিমু,মাসুদ রানা,যুগ্ম -সাধারণ সম্পাদক মো.বাছির মোল্লা, মো.হারিছ, মাকসুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক শেখ আজিম,শান্ত খন্দকার, লিটন সরকার,ইব্রাহিম,দপ্তর সম্পাদক মারুফ আহমেদ শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক মাইনুল হাসান সাগর,ত্রাণ বিষয়ক সম্পাদক মো.শাকিল সরকার, হোমনা ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মো.শুভ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সালাউদ্দিন,সাধারণ সম্পাদক রিয়াদ,ঘাগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আকাশ,সাধারণ সম্পাদক মো. মুছা,দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক শুভ্র কুমার,সাংগঠনিক সস্পাদক মো.কাইয়ুম রাজ, ঘারমোড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা লিমন,মাথাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত আকবর,ছাত্রলীগ নেতা পলাশ মাহমুদ ও সাইদ মাহবুুুব অপি প্রমুখ।