রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৯ নভেম্বর ২০ ২২
১১:৩৪ অপরাহ্ণ

১৯ নভেম্বর স্মরণকালের সবচেয়ে বৃহত্তম গণসমাবেশ অনুষ্ঠিত হবে : মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে আগামী ১৯'নভেম্বর আলিয়া মাদ্রাসার মাঠে স্মরণ কালের সবচেয়ে বৃহত্তম গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সরকার অবৈধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। ৬০০'এর উপর নেতা-কর্মীকে গুম নামক কারাগারে আটক রেখেছে।

হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হামলা, মামলা, গুম, খুন শুধু করেনি সরকার দেশের অর্থনীতি ধ্বংশ করে দিয়েছে, দেশ আজ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার । দেশের মানুষ আজ এই অবস্থা থেকে মুক্তি চায়। গণতন্ত্র আর ভোটাধিকার ফিরত চায়। আগামী ১৯'নভেম্বর সমাবেশে মিলিত হয়ে সেই বার্তাই পৌঁছে দিবে শাসকগোষ্ঠীকে। বুধবার বিকেলে নগরীর আম্বরখানায় বিকাল ২টায় গণসমাবেশ সফলের জন্য প্রচারপত্র বিতরণের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড.হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী, ৫'নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, আব্দুস সাত্তার মামুন, রেজাউল করিম নাচন, আব্দুস সামাদ তুহেল, শফিকুর রহমান টুটুল, মোঃ রফিকুল বারী রোমান, মখলিছ খাঁন, আব্দুল মজিদ,খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, আজিজুর রহমান, সাকের আহমদ, আবু সাইদ মোঃ তায়েফ, সুচিত্র চৌধুরী বাবলু, সায়াদ হোসেন সুজন, মারুফ আহমদ টিপু, এ এস এম সায়েম, এখলাসুর রহমান মুন্না, দেওয়ান রেজোয়ান আহমদ, জাকির আহমদ, ওমর ফারুক, মিনহাজুর রহমান, রাসেল, আব্দুল মুকিত সুমেল, ওবায়দুর রহমান সজিব, শাহীন আলী, এম, এ মন্নান,সাফওয়ান আহমদ, রাজু খান, জাহেদ আহমদ, সেলিম মিয়া, কাওসার আহমদ রকি, হোসেন খাঁন ইমাদ, সোবহান আজাদ, সোহেল আহমদ, সাহিদুর রহমান বিপ্লব, শাহরিয়ার আশফাক শাহী, মোঃ জালাল উদ্দিন, শিব্বির আহমদ,কাউছার আহমদ শিবলু, সানওয়ার হোসেন সজিব, আফজল উন নাইম চৌধুরী, ফখরুল ইসলাম।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ