১০ :৫১ অপরাহ্ণ
ধর্মপাশায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম ও আঃ রহিমের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২২আগষ্ট) সোমবার আড়াই টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের উকিল পাড়া চৌরাস্তা মোড় এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। ধর্মপাশা উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান এই প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন। ধর্মপাশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমেদ, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন মন্টু, যুগ্ম সম্পাদক ফজলুল হক নয়ন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, শাহ কামাল মির্জা, হাফিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রহমান বাদল, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু।