৮:৩৯ অপরাহ্ণ
কুলাউড়ায় কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আপ্তাব আলীর সমর্থনে মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার কর্মধায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে । আগাম প্রস্তুতি হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে সম্ভাব্য প্রার্থীরা ও সদস্য পদে একইভাবে দলীয় আনুকূল্য পেতে সংশ্লিষ্টরা দলের স্থানীয় নেতৃবৃন্দের কাছে নিজের পক্ষে মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। অনেকেই জেলায় গিয়ে দলের হাইকমান্ড ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের জন্য নানা তদবির-সুপারিশ শুরু করেছেন ।
এদিকে দলীয় প্রার্থীর বাহিরে অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এলাকায় জনগন ও ভোটারদের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করে নিরবে প্রচারণা চালাতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজ নিজ পক্ষে শক্তিশালী সমর্থক বলয় তৈরি করে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ব্যস্ত রয়েছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে না পারলেও নানা বিয়ের অনুষ্ঠান,সামাজিক আচার অনুষ্ঠানে অনুদান দিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন ।
কর্মাধা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে যাদের নাম বলাবলি চলছে, তাদের মধ্যে কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী, বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক , মুহিবুল ইসলাম আজাদ , মসলু আমিন ও সাংবাদিক সেলিম আহমেদ। এবারও নৌকা প্রতীক পেতে শতভাগ আশাবাদী। তার সঙ্গে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগ নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক ।
এদিকে গতকাল কমর্ধা ইউনিয়ন আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমর্ধা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আপ্তাব আলীর বাড়িতে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, এতে আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগ , সেচ্চা সেবক লীগ ও ত্রীনমূল নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন । উক্ত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মাধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলীকে একক প্রার্থী ঘোষণা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ মছদ্দর আলী।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার বিধু সিংহ, সহসভাপতি মবু মিয়া, সহসভাপতি মকবুল আলী, যুগ্নসম্পাদক আশফাক আহমদ, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ আতাউর রহমানসহ আরো অনেকেই। এছাড়াও কর্মধা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মিন্টু মিয়া, সুধন্য মল্লিক, অলমিক নাইডু, মকছন্দ আলী, সিপার আহমদ, আরব আলী, সুকান্ত নাথ, মজর আলী, কুতুব আলীসহ প্রমুখ ।
সভায় বক্তারা মত প্রকাশ বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপ্তাব আলী নির্বাচিত হলে দলের ও সাধারণ মানুষের উন্নয়ন হবে । যিনি তৃনমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করতে অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত নেতাকে নির্বাচনের জন্য উপজেলা ও জেলা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষন করেন বক্তারা । এবং দলের শীর্ষ নেতাদের অনুরোধ করেন আপ্তাব আলীকে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ করে দিতে।