মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ আগস্ট ২০ ২১
৭:১১ অপরাহ্ণ

ঝরনা তরুণ সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝরনা তরুণ সংঘের কার্যকরি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টায় ঝরনা তরুণ সংঘের কার্যালয়ে এ আলোচনার আয়োজন করা হয়। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী আশরাফ ফয়সল।

ঝরনা তরুণ সংঘের সভাপতি সাজুওয়ান আহমদের সভাপতিত্বে ও মুমিন আহমদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝরনা তরুণ সংঘের কার্যকরি কমিটির সাবেক সভাপতি আশিক হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝরনা তরুণ সংঘের সহ সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সদস্য মাছুম আহমদ, সিনিয়র সদস্য জাকির ইফতেখার খান, সহ সাধারণ সম্পাদক মামুন আহমদ, খালেদ আহমদ, মো. হানিফ, দপ্তর সম্পাদক সায়েম আহমদ, ইমন আহমদ, মো. আরিফ আহমদ, মো. মঞ্জু, আরিফ আহমদ, তাওসিফ আহমদ রাফী, শাকিল আহমদ, নাদিম আহমদ প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পাড়ার অনেকের কাছ থেকে জানা গেছে এলাকায় প্রায় ঘন ঘন চুরি সংঘটিত হচ্ছে এবং বহিরাগত উঠতি বয়সের ছেলেদের পাড়ার বিভিন্ন জায়গায় আড্ডা দিতে দেখা যায়। এ ধরনের সমস্যা নিরসনের লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ