শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ নভেম্বর ২০ ২০
১২:৩৪ পূর্বাহ্ণ

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা রেজিঃ সিল-০০২৮/২০১৮ এর উদ্যোগে অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স (রাজস্ব) এর উদ্বোধনী অনুষ্ঠান ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে সংস্থার কার্যালয় পিয়ারা শপিং সেন্টারে (২য় তলা) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনসুর আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। 

গোলাপগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রণজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি, উদ্যোগক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দীন আহমদ। তিনি স্বাগত বক্তব্যে যুবদের মান উন্নয়নে হলি আর্টের কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হলি আর্টের সংস্থার সহ সভাপতি ছালেহা বেগম, সেলাই প্রশিক্ষক শাম্মী আক্তার, অফিস সহকারী মুন্নি বেগম, সাবিনা ইয়াসমিন, ফারজানা খাতুন, রেহানা বেগম, রুহেলা বেগম, সামাদ আহমেদ, সাব্বির আহমেদ রাজু, রোজিনা বেগম, সাজিয়া আক্তার রাহী, আলী আজগর, ফখর আহমেদ, সাইদুল ইসলাম, মিজানুর রহমান রাফী, জাহাঙ্গীর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কম্পিউটার প্রশিক্ষণার্থী আল-আরফাত আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ বলেন, শিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব দূর করতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম প্রশংসনীয়। এখানে থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক যুবরা আজ স্বাবলম্বী। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের সাথে পরিবারকেও সাহায্য-সহযোগিতা করছে। এতে দেশের অর্থনীতি মজবুত হচ্ছে। তিনি এই সংস্থা গৃহীত সকল উদ্যোগ সফল ভাবে বাস্তবায়নে সহযোগিতার আশ^াস প্রদান করেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ