৬:৪১ অপরাহ্ণ
শাবিপ্রবির ভিসির পদত্যাগ
প্রক্টোরিয়াল বডি ও প্রভোস্ট বডির পর এবার পদত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার (১০ আগস্ট) বিকেলে ভিসি ফরিদ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ভিসি ফরিদ জানান, ব্যক্তিগত কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিনি বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। বাকি যারা আছে সকলে পদত্যাগ করবেন।
এছাড়া চ্যান্সেলরের সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেন।