সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ নভেম্বর ২০ ২১
১০ :০ ৬ অপরাহ্ণ

জমজমের উদ্যোগে ১২ শত পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ

জমজম বাংলাদেশের উদ্যোগে উপকারভোগী ১২০০ পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জমজম বাংলাদেশের অন্যতম দাতা মোঃ রফিক (মজনু মিয়া) এর পরিবারের সহযোগীতায় আজ ২১ নভেম্বর শনিবার সকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে খাদ্যসামগ্রী বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।

জমজমের নির্বাহী পরিচালক মাহবুব সোবহানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক মো. কামরুজ্জামান (জুয়েল), পরিচালক নর্থইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মনোজ্জির আলী, জমজমের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, রোটারিয়ান ডা. এম.এ সালাম, ইউসিবিএল এর সাবেক ইভিপি মো. জসিম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াঁজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেন, জমজম বাংলাদেশ দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। বস্তিবাসী শিশুদের শিক্ষাদানের জন্য ১শত এর অধিক স্কুল করা সহজ ব্যাপার না। এই সংগঠণের সাথে যুক্ত চেয়ারম্যান ও পরিচালকরা যুক্তরাজ্য প্রবাসী হয়েও দেশ এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা-চেতনা, তার জন্য তাকে স্যালুট জানাচ্ছি।

জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০০৩ সালে জমজম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিত্তবান মানুষ আমাদের এ যাত্রায় সহযোগিতা করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। জমজম আজীবন সুবিধাভোগী মানুষের কল্যাণে, শিশুশিক্ষা বিকাশে এবং বেকারত্ব রোধে কাজ করে যাবে। নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী বলেন, জমজম মূলত বস্তিবাসী শিশুদের শিক্ষাদানে কাজ করে যাচ্ছে। একশতের বেশি প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা এবং ইউনিফর্মও প্রদান করা হয়। তাছাড়া জমজম এর ট্রেনিং সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ব্যবস্থা আছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ