শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ নভেম্বর ২০ ২১
২:২২ পূর্বাহ্ণ

লালাবাজার ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী শফি খানের মনোনয়ন জমা

দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ শফি খান ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে এলাকার মুরব্বীয়ান ও যুব সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী আব্দুল বারি, আব্দুল জলিল, যুব সংগঠক সাইফ আলী খান প্রমুখ।

মনোনয়নপত্র দাখিলের পর শফি খান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে সমৃদ্ধ ওয়ার্ড গঠনের সুযোগ দান করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ