শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ ডিসেম্বর ২০ ২০
১১:০ ৮ অপরাহ্ণ

এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে: যুবলীগ চেয়ারম্যান

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন, ‘মাঠে আছি, দেখে নেবো তাদের। এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়।’

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ ব্যানারে গত ১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ওই হুঁশিয়ারি দেন। প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ সর্বমোট ৬০টি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

হাজার হাজার নেতাকর্মী-সমর্থকদের সাথে বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ ও সাবেক ত্যাগী ও তুখোর নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান (নিখিল), প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, তাজ উদ্দীন আহমেদ, আবু আহমেদ নাসিম পারভেজ, ও মঞ্জুর আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, রফিকুল আলম জোয়ারদার, ব্যারিস্টার ফজলে নাঈম, বদিউল আলম, বিশ্বাস মতিউর রহমান বাদশা, কাজী মোঃ মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, এডভোকেট মোঃ শামীম আল সাইফুল সোহাগ, প্রফেসর ড. মোঃ রেজাউল কবির, হেমায়েত উদ্দিন মোল্লা, আব্দুল হাই, এডভোকেট এনামুল হোসেন সুমন, জয়দেব নন্দী, সহকারী এটর্নী জেনারেল এডভোকেট কাজী বশির আহমেদ, এডভোকেট নাজমুল হুদা নাহিদ,  এডভোকেট মোছাঃ হোসনে আরা দিবা, এডভোকেট আব্দুল গফ্ফার, ও এডভোকেট মোঃ আব্দুল মোনেম চৌধুরী প্রমুখ সহ আরো নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধনে হাজার হাজার লোক সমাগমের ঢল পড়ে যায়।

মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ বলেন, ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির কোথা থেকে টাকা আসছে, কী তাদের এজেন্ডা, এসব ব্যাপারে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। তাদের একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়। বাংলাদেশে একটা কুচক্রী মহল সৃষ্টি করে ফায়দা লোটা, এটা বারবার হবে না। এবারই আমরা এটা ফাইনাল করবো। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের চিহ্নিত করুন। আমরা মাঠে আছি, দেখে নেবো তাদের। চোরের দশ দিন, গেরস্থের এক দিন। আমরা এবার তাদের দেখে নেবো।’

নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আপনারা সজাগ ও সোচ্চার থাকবেন। আমরা এদের দমন করবো ইনশাআল্লাহ।’
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ