শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:৩৬ অপরাহ্ণ

সিলেট জেলা বিএনপির পদযাত্রা শনিবার

নিত্যপণ্যের মূল্যবৃদ্দির প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে সিলেট জেলা বিএনপি।

উক্ত কর্মসূচি সফল করতে সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা বিএনপির প্রতিটি ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ