মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ সেপ্টেম্বর ২০ ২১
২:৩১ পূর্বাহ্ণ

ইমাম উদ্দিন সভাপতি, মুসতাকিম আশরাফ সম্পাদক
সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ২৪নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

০৩ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৫টায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি, সদস্য আব্দুল ওয়াদুদ রায়হান ও ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি নাজমুল হাসান রাসেল। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ইমাম উদ্দিন মানিককে সভাপতি, মুসতাকিম আশরাফকে সাধারণ সম্পাদক ও মো. কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট ২৪নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি শামীম উদ্দিন, প্রচার সম্পাদক আবুল হাসান জুনেদ, অর্থ সম্পাদক মুমিনুল ইসলাম, অফিস সম্পাদক শাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আকরাম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৈকত আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু তারেক আহমদ, সদস্য নাজীম আহমদ মাহি, নাদিম আহমদ শাহী, হাফিজ মাহদী আহমদ ও নাজমুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ