বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ জুন ২০ ২০
১:১৫ পূর্বাহ্ণ

বদর উদ্দিন আহমদ কামরানদ্বয়ের সুস্থ্যতা কামনা করে হকার্সলীগের দোয়া মাহফিল

করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামীলীগের  সাবেক সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি শাহরিয়ার কবির সেলিমের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সোমবার নগরীর কোর্ট পয়েন্ট মসজিদে সিলেট মহানগর আওয়ামী হকার্স লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী হর্কাসলীগের আহ্বায়ক মো. রকিব আলী, জেলা হর্কাসলীগের সভাপতি আব্দুল আওয়াল, মহানগরের সাবেক সভাপতি শফিকুল আলম, সাবেক সভাপতি মো. শাহাজান মিয়া, সাবেক সাধারন সম্পাদক শফিক মিয়া,  সদস্য সচিব মো. আশিকুর রহমান, সাদিকুর রহমান সাদিক,  রেজনুর রহমান সেলিম, লোকমান হোসেন, গোলাম কিবরিয়া তাজউদ্দিন, সেলিম আহমদ, মো. জানে আলম মতিন আহমদ, নজরুল ইসলাম, মো. রোমন আহমদ, হাসান আহমদ, মো. সাদিকুল, মো. রাশেদুল ইসলাম, আয়াত আলী, মো. জিহাদ মিয়া, মো. জুয়েল আহমদ, অর্জুন মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, শ্রী প্রাণেশ দে, ইউসুফ মিয়া, মো আবু বক্কর, রুবেল আহমদ, লাল মোহন, মো. আখলিছ মিয়া, মো. তারেক আহমদ, মো. আব্দুল আওয়াল, মো. তাজিম আহমদ, মো. রফিক আহমদ, মো. সোলেমান, মো. বাছিত আহমদ, মো. আব্দুল আজিজ, মো. কামাল আহমদ ,  মো. রাসেল আহমদ, নবী হোসেন জীবন, কারী রমিজ উদ্দিন প্রমুখ। 


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ