বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ অক্টোবর ২০ ২২
২:৪৩ পূর্বাহ্ণ

সকল আন্দোলন, সংগ্রামে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে - মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সকল আন্দোলন সংগ্রামে সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবারও এটা প্রমান হবে। অতীতে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে শাবি নামকরণ বিরোধীসহ সকল আন্দোলনে সফল হয়েছে। এবার চট্টগ্রাম, ময়মনসিংহে যেভাবে জনগন মাটে নেমেছে তাতে মনে হচ্ছে জনজোয়ার উঠেছে।

আগামী ২০শে নভেম্বর সিলেটেও জনতার ঢল নামবে। রাষ্ট্রের সর্বোচ্ছ জায়গা থেকে বার বার দূর্ভিক্ষ বা সংকটের এলার্মিং হচ্ছে। এই সংকট রাজনৈতিক না অন্য কিছু। তিনি রবিবার বিকাল ৪টার সময় নগরীর মিরাবাজারে সিলেট মহানগর বিএনপির ১৯নং ওয়ার্ড শাখার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। বক্তব্যের শুরুতে তিনি ১৯নং ওয়ার্ডের বাসিন্দা সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম কামাল আহমদ ও বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক মরহুম আরেফ আহমদসহ মরহুম নেতৃবৃন্দ রুহের মাগফেরাত কামনা করেন।

১৯নং বিএনপির আহবায়ক শামিম আহমদ শামুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোমিনুল ইসলাম মোমিন ও মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম জালালি পংকী, সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউল বারী খোর্শেদ, ডাঃ নাজমুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহবায়ক হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদলনেতা ইমাদ আহমদ, মোশাহিদুল ইসলামী মাহি।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএনপি রুনু আহমদ। কাউন্সিলে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি পদে নাদির খান, সাধারণ সম্পাদক পদে সুচিত্র চৌধুরী বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুর রহমান সুমন বিজয় লাভ করেন। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ