মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ নভেম্বর ২০ ২০
৯:১০ অপরাহ্ণ

কামালবাজারে বারি লাউ-৪ ফসলের আধুনিক চাষাবাদের কলাকৌশল শীর্ষক মাঠ দিবস

দক্ষিণ সুরমার কামালবাজারে বারি লাউ-৪ ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক মাঠ দিবস-২০২০পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত ২১ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাও গ্রামের বাছিত মিয়ার লাউ ক্ষেতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

উদ্যানতাত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প, উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র, বারি গাজীপুর এর অর্থায়নে সাইট্রাস গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট, জৈন্তাপুর সিলেটের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মশিউর রহমান। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি), সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বাছিত মিয়া, আনছার আলী, ইব্ররাহিম আলী প্রমুখ।

এতে শতাধিক কৃষক অংশগ্রহণে মাঠ দিবসে বারি লাউ-৪ ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশল সম্পর্কে  ব্যাপক আলোচনা ও চাষে আগ্রহী করে তুলতে পরামর্শ প্রদান করা হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ