বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১ এপ্রিল ২০ ২১
৭:৩৪ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান‘র পক্ষ ক্যান্সার আক্রান্ত লায়েক উদ্দিনকে সহায়তা

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউপির সুলতানপুর গ্রামের বাসীন্দা ক্যান্সার আক্রান্ত লায়েক উদ্দিনকে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়ছে।

আজ ১লা এপ্রিল রোজ বৃহস্পতিবার সকালে সুলতানপুর গ্রামের লায়েক উদ্দিনের বাড়ীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার নয়শত টাকা হাতে তোলে দেওয়া হয়।

এসময় সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর পক্ষে উপস্থিত ছিলেন, কুচাই ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য সমরেশ দেবনাথ সমই, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মো: ইউনুস মিয়া, আবুল কালাম, লুৎফুর রহমান, নজুরুল ইসলাম, মকসুদুল করিম, মোয়াজ্জেম হোসেন মাহিন প্রমুখ।

আর্থিক সহায়াতা পেয়ে অসুস্থ লায়েক উদ্দিন সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি প্রবাসীদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান রাব্বুল আ’লামীন এর কাছে তাদের সফলতা ও দীর্ঘাযূ কামনা করি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ