মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ অক্টোবর ২০ ২১
১১:১৬ অপরাহ্ণ

সমাজসেবী ইকবালের বিদায়ী সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ইকবাল হোসেনের স্থায়ীভাবে ইতালি গমন উপলক্ষ্যে শাহজালাল উপশহর ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বিদায়ী সংবর্ধনা স্থানীয় কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা কাজী জুবায়ের আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিসিকের ২২ নং ওয়ার্ড এর কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফরান জামিল,যুক্তরাজ্য কমিউনিটি নেতা এ আর খান সুজা,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুস শুকুর বকুল,জয়নুল হক,কবির চৌধুরী রাসেল, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, সাজ্জাদুর রহমান, চঞ্চল চৌধুরী,মিন্নত আলী সহ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রেজওয়ান আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ