তারেক আহমদ, বালাগঞ্জ::
৭:৪৪ অপরাহ্ণ
১৬ বছর পর বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: কারা আসছেন নেতৃত্বে?
দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
সর্বশেষ, ২০০৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয়দ্বীপ চন্দ্র দাস।
এদিকে, ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা ও দৌঁড়ঝাপ শুরু করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে মূল দায়িত্বে কারা আসছেন এ নিয়ে বালাগঞ্জ আওয়ামী পরিবারে চলছে জল্পনা-কল্পনা।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সভাপতি ফারুক আহমদ ও এইচ এম ফজলু।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জয়দ্বীপ চন্দ্র দাস, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলন।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সম্মেলনের উদ্বোধন করবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট ১৪নং…
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক…
ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট…
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাল সিলেট…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি'বাদে…
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য…
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট…
কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হলেন…
শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ