মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ নভেম্বর ২০ ২১
২:২৫ পূর্বাহ্ণ

লামাকাজির খাজাঞ্চি ঈদগাহ-হাজারীগাঁও রাস্তা পাকাকরণের দাবী শিক্ষার্থীদের

সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাজাঞ্চি ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তার মুখ হতে হাজারীগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা। এব্যাপারে গত ৩১ অক্টোবর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদনপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবির বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ এর কাছে আবেদনটি হস্তান্তর করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ১নং লামাকাজি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অন্তর্ভূক্ত খাজাঞ্চি ঈদগাহ থেকে হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় বেহাল দশা সৃষ্টি হয়েছে।

বর্ষাকাল এলে দূর্ভোগ আরো চরম আকার ধারণ করে। অত্র এলাকার শিক্ষার্থীরা উত্তর বিশ্বনাথের দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কলেজ শহরে যেতে কষ্টের সীমা থাকে না। বর্ষাকালে রাস্তাটি দিয়ে জরুরী অবস্থায় কোন রোগীকে চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় বিনা চিকিৎসায় গর্ভধারনী রোগীরা মৃত্যুবরণ ঝুঁকির মুখে পড়তে হয়। ইতোপূর্বে স্থানীয় জনপ্রতিনিধির নিকট এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় ও শিক্ষার্থীদের। রাস্তা পাকাকরণের ব্যাপারে প্রায় শতাধিক শিক্ষার্থী এতে স্বাক্ষর করে। স্বাক্ষরিত শিক্ষার্থীরা হলেন দশম শ্রেনীর ছাত্র আব্দুর রহমান, মো. আমির হোসেন, মো.শাওন আহমদ, মাহবুব, মাহমুদা আক্তার ফাওজিয়া, মায়েদ আক্তার নাদিয়া, হেপী বেগম, মো. তানজীব আহমদ সাগর, মো, তোফায়েল হোসেন, মোছা. ফাহিমা আক্তার, ফারজানা আক্তার, আকলিমা বেগম, নিয়াজ আহমদ রাহাত, আরিফুল ইসলাম তমা, ইফতেফার হোসেন তাসিফ, আব্দুল মজিদ, মাছুমা হক, ফয়েজ আলি, মোছা. রুমি বেগম, তানজিনা বেগম, মোছা. সুহেলী বেগম জুঁই, মো. জাহেদ মিয়া. মো. রহিমা বেগম, নবম শ্রেনীর ছাত্র মো. মারুফ হোসেন, মোস্তাক আহমদ, মো. সৌরভ আহমদ বোরহান, ইরিনা পায়েল সাইমা, রহিমা, মাছুমা বেগম, হিমু আক্তার শাম্মী, অষ্টম শ্রেণীর ছাত্র মো. শারওয়ার আহমদ, আয়েশা খানম, আফছানা বেগম, সোহাগ উদ্দিন, নাবিলা আক্তার অমি, মোছা. পাপিয়া জান্নাত ফাবিহা, সুমাইয়া বেগম, সুজিনা জান্নাত শাম্মী, সপ্তম শ্রেণীর ছাত্র রিয়াদ আহমদ, তাসীন, রুমন, মাসুদা আক্তার ফাইজা, নাজিমা, মো. নাহেদ মিয়া, শিউলী বেগম, ষষ্ট শ্রেণীর ছাত্র সাহরীয়ান আহমদ মাহি, মো. মাজেদ মিয়া প্রমুখ। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীগের সংগঠনিক সম্পাদক শফিউর আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিম শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাছির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ