মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুলাই ২০ ২১
১০ :১৫ অপরাহ্ণ

আহবায়ক মোহাম্মদ বিলাল উদ্দিন ও সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত
ক্যাম্পাস থিয়েটার আন্দোলন’র সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের সিলেট জেলার জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এমসি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনকে আহবায়ক এবং সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা সংসদের আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় পরিষদ।

শুক্রবার (৯ জুলাই) রাতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের এক কার্যনির্বাহী সভায় এ কমিটি অনুমোদন দেন। সভা শেষে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর সভাপতি কামাল উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব তাড়াশী) এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুমিত্রা রায় ও মদনমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জ্বল দাস; যুগ্ম সদস্য সচিব - সেন্ট্রাল উইমেনস্ কলেজের প্রভাষক ইয়াকুব আলী ও এমসি কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রেজাউল করিম রাব্বি।

আহবায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নাট্যসংগঠন থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক কনক দাশ, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুল হাসান অপু, এমসি কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক তুষার সরকার, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের নাট্য সংগঠন লুব্ধক থিয়েটারের সাধারণ সম্পাদক নীলোৎপল দে ও সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জুঁই তালুকদার। আহ্বায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবেন।

প্রসঙ্গত, ‘ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে, তারুণ্যের জয়গানে’ প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৫ সাল থেকে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কর্মকান্ড পরিচালনা করে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে বাঙালির সংস্কৃতি ও নাট্যশিল্প বিষয়ে চর্চা, নতুন সংস্কৃতিকর্মী, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক তৈরির মাধ্যমে জাতীয় সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধকরণে সহায়তা প্রদান করা। নাট্যবিষয়ে মৌলিক গবেষণা এবং গবেষণালব্ধ তথ্যের প্রতিষ্ঠা ও প্রচার, নাট্য-সাহিত্য ও শিল্পের ক্রমবিবর্তনের তথ্য ও বিবরণ সঙ্কলন এবং এ বিষয়ে গবেষণায় উৎসাহ প্রদান, শিক্ষার্থী ও সাধারণের মধ্যে নবধারার নাট্যশিল্পের প্রসার এবং বাঙালির সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবোধ ও মননশীলতার উৎকর্ষ সাধন ও গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ