১:২৯ পূর্বাহ্ণ
রোটারী ক্লাব অব সিলেট রাইজিং স্টার'র উদ্যাগে নলকূপ বিতরণ
পানির বিকল্প কোনো কিছুই নয়। তবে সেটা যদি হয় বিশুদ্ধ, তবেই। পানি যদি বিশুদ্ধ না হয়, তাহলে তা আপনার জীবনের অনেক ক্ষতি পর্যন্ত করতে পারে।
রোটারী ক্লাব অব সিলেট রাইজিং স্টার এর উদ্যাগে ছাতক বাশতলা সুনামগঞ্জ এ একটি নলকূপ প্রদান অনুষ্টানে বক্তারা এ কথা বলে। উক্ত অনুষ্ঠানে বর্তমান ডিস্ট্রিক্ট ট্রেইনার ও সাবেক ডিস্ট্রক্ট গভর্নর এম আতাউর রহমান পীর স্যার ও বর্তমান ডেপুটি ডিস্ট্রিক্ট ট্রেইনার পিপি একেএম শামসুল হক দিপু উপস্থিত ছিলেন।
আর ও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট রাইজিং স্টার এর প্রেসিডেন্ট জনাব মো: ইউনুছ আলী, সেক্রেটারী নাসরিন বেগম, পেসিডেন্ট ইলেক্ট জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, চার্টাড পেসিডেন্ট ও বর্তমান এসিসটেন্ট গভর্নর জনাব আবু সালেহ ইয়াহহিয়া (PHF), ভাইস পেসিডেন্ট (১) মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইস পেসিডেন্ট (২) জনাব আলহাজ্ব সালেহ আহমেদ, ডাইরেক্টর ভকেশনাল সার্ভিস: ফাতেহা শিরিন, ডাইরেক্টর ক্লাব সার্ভিস: বিধান কুমার বৈদ্য, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস: সুহেল আহমেদ, ক্লাব সার্ভিস চেয়ার: কাজল রহমান, মেম্বার জনাব সরফরাজ।