৫:২৯ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা ও পৌরসভা কর্মীসভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কর্মীসভা মঙ্গলবার (৯ই ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধূরী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলে সাধারন সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ড. শফিকুল ইসলাম দুলু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি(সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধূরী শামীম, কেন্দ্রীয় সহ সাংঘটনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান জুবেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সরওয়ার আলম বেলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, যুবদল নেতা আব্দুল মুহিত বাবলু, সুরমান আলী, রেজাউর রহমান ভূইয়া, গিয়াস মোল্লা, কাওছার আহমেদ বাপ্পু।