শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ ডিসেম্বর ২০ ২০
১:৫৬ পূর্বাহ্ণ

বিএনপি নেতা মাহমুদ আলী সাধুর মৃত্যুতে মহানগর বিএনপির শোক

শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক নেতা, দক্ষিণ সুরমার প্রবীণ রাজনীতিবিদ, ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আলী সাধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

শুক্রবার (১১ ডিসেম্বর) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তা নেতৃবৃন্দ বলেন, মাহমুদ আলী সাধু জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু পর্যন্ত রাজপথে থেকে কাজ করে গেছেন। তিনি তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে নিরসলভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা সকলই শোকাহত। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।

উল্লেখ্য, মাহমুদ আলী সাধু শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্টোক করে মারা যান (ইন্না..........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবাদ বাদ এশা ভার্থখলাস্থ জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ