১০ :০ ৬ অপরাহ্ণ
তিতাসের বলরামপুর ইউনিয়ন আ.লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন আ.লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেলে গাজীপুর খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে বলরামপুর ইউনিয়ন আ.লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বলরামপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ছাদেক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির।বিশেষ অতিথি ছিলেন বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নূরনবী, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ শিকদার,যুগ্ম- সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান সরকার,আল আমিন ভূইয়া ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মোতালেব ভূইয়া প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হারুনুর রশিদ হারুন মোল্লা,আব্দুল আজিজ,আ.লীগের নেতা জাফর উল্লা খান, আঃ রহিম ভূইয়া, মো.কাজল মিয়া, মহাসিন মোল্লা,আবদুল আউয়াল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সহ-সভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বার, মোফাজ্জল হোসেন মেম্বার,মো. রেনু মিয়া,মোয়াজ্জেম হোসেন,মতিন কাজী,রাসেদ জামান,সোহেল রানা,বাবুল ভূইয়াসহ বলরামপুর ইউনিয়ন আ. লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।