বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৭ সেপ্টেম্বর ২০ ২৪
১:৪২ অপরাহ্ণ

হোমনার রামকৃষ্ণপুর কলেজ ও রেহানা মজিদ মহিলা কলেজের এডহক কমিটি গঠন

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ও রেহানা মজিদ মহিলা কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস- চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কলেজের সভাপতি নিযুক্ত হয়েছেন হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং রেহানা মজিদ মহিলা কলেজের সভাপতি নিযুক্ত হয়েছেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. সাইফুল ইসলাম উজ্জ্বল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ