বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ জানুয়ারী ২০ ২১
১১:৪৯ অপরাহ্ণ

হাবিব ও টুটুল জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় সুমনের অভিনন্দন

সিলেট জেলা আওয়ামীলীগের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিতে সাবেক ছাত্রনেতা, সিলেট ৩ আসনের আগামী দিনের নৌকার কান্ডারী যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুলকে সদস্য নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে সিলেট জেলা তাতীলীগের সদস্য সুমন আহমদ।

তাতীলীগ নেতা সুমন আহমদ অভিননন্দনবার্তায় বলেন, সিলেট আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সিলেটের জনগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সকল মহৎ ও কল্যাণকর অর্জনে ভূমিকা রেখেছে। সিলেট আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র বজায় রাখাসহ দেশের কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ