রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৬ সেপ্টেম্বর ২০ ২৬
১১:২৪ অপরাহ্ণ

দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দলদলী যুব সংঘের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সিলেটের দলদলী চা বাগানস্থ দূর্গা মান্ডপে দলদলী যুব সংঘের নবনির্বাচিত সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুর রহমান শফিক।

প্রধানবক্তা হিবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও মেম্বার আবুল কাসেম চৌধুরী খালেদ, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মো: আলমীগর চৌধুরী, এ্যাডভোকেট আবুল হাসনাত মো: জাফর চৌধুরী বুলবুল, দলদরী যুব সংঘের উপদেষ্ঠা গৌতম দাস, পঞ্চায়েত সভাপতি মিন্টেন দাস মিন্টু, প্রিন্সিপাল মো: আশরাফুল ইসলাম, সুধেন দাস, গোলাম মর্তুজা বেলাল, মনির বাবু, অধ্যক্ষ পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী, সংঘের উপদেষ্টা হরিচরণ দাস, বিপন কুর্মী, সঞ্জিত চন্দ। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং সুশিক্ষিত ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন যুব সংঘের সাংগঠনিক সম্পাদক রতন দাস। ্এসময় উপস্থিত ছিলেন যুব সংঘের নবনির্বচিত সহ-সভাপতি অপু দাস, শ্যামল মুন্ডা, বিশ্বজিত দাস, সুমন দাস, সহ-সাধারণ সম্পাদক সবুজ বাউরী, ভুবন ভ’মিজ, সহ-সাংগঠনিক সম্পাদক আপন দাস, ডেনি নায়েক, কোষাধক্ষ্য সঞ্জয় চন্দ, সহকোষাধক্ষ্য মিন্টু নায়েক, ক্রীড়া সম্পাদক সাজন দাস, সহ-ক্রীড়া সম্পাদক লিটন দাস, গোবিন্দ মাল, শাওন দাস, দপ্তর সম্পাদক রাজেশ দাস, অনুকুল দাস, সাংস্কৃতিক সম্পাদক উত্তম দাস, সহসাংস্কৃতিক সম্পাদক আকাশ মুন্ডা, জুয়েল দাস, সবুজ দাস, প্রচার সম্পাদক শিপন দাস, সহপ্রচার সম্পাদক রবিন দাস অবিনাশ দাস, আপন দাস-২, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয় সম্পাদক বাবুল দাস, পুলক শীল যুগ্ম, তথ্য ও প্রযুক্তি বিষয়ও সম্পাদক বিষ্ণু দাস, কৃষি বিষয়ক সম্পাদক অনুপম দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক জগদিশ দাস, নারী বিষয়ক সম্পাদক গীতা মুক্তা, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক নিলা দাস, কার্যকারী সদস্য সুয়েল ভূমিজ, সাগর দাস, দিকেন দাস, দিলকুস দাস প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ