শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০ ২৬
৩:৩২ অপরাহ্ণ

গোলাপগঞ্জে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ভাদেশর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয় সম্পাদক তোফায়েল আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল ইসলাম নজাই এবং সাংগঠনিক সম্পাদক শেষ মিলাদ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী এমপি। তিনি বলেন, "এবারের স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন নির্বাচনে বিজয়ের ধারা বজায় রাখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাইয়ের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী আক্তার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রাজু আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দারা খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবীন এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুছাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ