বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৬ ফেব্রুয়ারী ২০ ২১
৪:১৮ অপরাহ্ণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এমদাদ চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি নগরীর শিবগঞ্জ এলাকায় ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ২০নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে ও সাবেক জেলা বিএনপি নেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত হোসেন লিটন, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মহানগর সহ প্রচার সম্পাদক ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের সাধারাণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হাত বক্স রাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ