ডেস্ক নিউজ::
৬:৫৭ অপরাহ্ণ
জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এতে মামলাটি চলতে আইনগত আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
এর আগে ৭ই এপ্রিল লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে আপিল বিভাগ ১৩ এপ্রিলে দিন রাখেন। আজ আদেশে আদালত বলেন, আবেদনটি (পিটিশন ইজ ডিসমিসড) খারিজ করা হলো।
আদালতে জোবায়দা রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মো. রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আবেদনটি খারিজ হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।
চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ করে রায় দেন। ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট ১৪নং…
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক…
ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট…
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাল সিলেট…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি'বাদে…
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য…
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট…
কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হলেন…
শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ